ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সম্পত্তিগত ও পারিবারিক বিরোধের জেরে বসতঘর ভাংচুর | Rkn

আরকেনিউজ ডেস্ক :
হাজীগঞ্জে সম্পত্তিগত ও পারিবারিক বিরোধের জেরে একটি বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাখরপাড়া নতুন পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির দুলাল মিজির ছেলে সাইফুল ইসলাম সংবাদকর্মীদের কাছে তার বসতঘরে হামলা ও ভাংচুরের এই অভিযোগ করেন।
তিনি জানান, এ দিন তার বসতঘরের পাশে একটি নলকূপ স্থাপনের জন্য বাড়িতে লোকজন নিয়ে এসে ব্যক্তিগত কাজে অন্যত্র চলে যান। এসময় তার বড় ভাই শাহিন মিজির স্ত্রী জেসমিন বেগম নলকূপ স্থাপনে বাধা দেন। এরপর তার নিকট আত্মীয়-স্বজনসহ ২০ থেকে ২৫ জন লোক এসে আমার বসতঘরে হামলা ও ভাংচুর করেন।
সাইফুল ইসলাম বলেন, আমার বাবা ও বড় দুই ভাইয়ের সাথে সম্পত্তিগত ও পারিবারিক বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্রে ধরে তারা আমার নলকূপ স্থাপনে বাধা দেন এবং অন্যত্র থেকে লোকজন এনে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার বসতঘর ভাংচুর করে। খবর পেয়ে আমি বাড়িতে ছুটে আসলে ওইসব লোকজন পালিয়ে যায়।
এ সময় তার বাবা ও বড় ভাইয়ের স্ত্রী তাকে প্রকাশ্যে মারধরের হুকমি-ধমকি দেন বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম। এতে তিনি তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এসময় তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে আমি আইনের আশ্রয় নিবো।
এ দিকে অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলামের বাবা দুলাল মিজি জানান, আমার সকল সম্পত্তি (ভূমি) সন্তানদের দিয়ে দিয়েছি। আমার নামে সামান্য কিছু সম্পত্তি রয়েছে। অথচ আমার ছোট ছেলে সাইফুল ইসলাম জোর-জবরদস্তি করে আমার ও আমার বড় দুই ছেলের সম্পত্তি দখল করে আছে। এ নিয়ে শালিসি বৈঠকের মাধ্যমে যার যার সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে। তারপরও সে বড় ছেলের সম্পত্তিতে কল (নলকূপ) বসাচ্ছে।
ভাংচুর ও হুমকি-ধমকির বিষয়ে তিনি বলেন, উল্টো সে (সাইফুল ইসলাম) আমাকে মারধর করতে আসে এবং হুমকি-ধমকি দেয়। আজ (সোমবার) নিজের ঘর, সে নিজে ভাংচুর করে আমার বড় ছেলে বউ (জেসমিন বেগম) ও আমাকে দোষারোপ করছে। এই ঘটনার স্বাক্ষী রয়েছে বলে তিনি জানান।

অপর দিকে এ বিষয়ে জেসমিন বেগম বলেন, আমার দেবর (সাইফুল ইসলাম) নিজের ঘর নিজে ভাংচুর করে আমার শশুর, আমাকে ও আমার আত্মীয়-স্বজনদের উপর দোষ দিচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে পুকুরে ডু’বে ৫ বছরের শিশুর মৃ’ত্যু

হাজীগঞ্জে সম্পত্তিগত ও পারিবারিক বিরোধের জেরে বসতঘর ভাংচুর | Rkn

আপডেট : ০৫:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২