ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু।

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • 161

জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়সেই পাড়ি জমালেন ওপারে। বিরাট ধাক্কা খেল ক্রিকেট বিশ্ব।

ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ওয়ার্নের মৃত্যু হয়েছে। ক্রিকেট ইতিহাসে ওয়ার্নকে গণ্য করা হয় সেরা লেগ স্পিনার হিসেবে। শুক্রবার (৪ মার্চ) নিজের কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

নিজ দেশের পূর্বসূরি ও আরেক কিংবদন্তি ক্রিকেটার রড মার্শের মৃত্যুতে ১২ ঘণ্টা আগেও টুইট করেছিলেন ওয়ার্ন। সেই টুইটে লিখেছিলেন, ‘রড মার্শ আর নেই শুনে ব্যথিত। তিনি আমাদের কিংবদন্তি ছিলেন, অনেক তরুণ ছেলে-মেয়ের অনুপ্রেরণা ছিলেন। শান্তিতে থেকো।’ সেই টুইটের কয়েক ঘণ্টা পরই ওয়ার্নও ধরলেন মার্শের পথ।

১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন ওয়ার্ন। তার ক্রিকেটীয় জীবন ছিল আলোচনা আর বিতর্কে ভরপুর। কিন্তু পারফরম্যান্স তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে। ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিশ্ব সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু।

আপডেট : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২