চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
নবাগত ওসিকে স্বাগত জানিয়ে পুলিশ সদস্যরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ফরিদগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
যোগদান উপলক্ষে ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ফরিদগঞ্জের মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা নিয়ে থানার সেবাকে আরও সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবো।”
পুলিশের অন্যান্য কর্মকর্তারাও নবাগত কর্মকর্তার প্রতি সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। উষ্ণ এই অভ্যর্থনায় থানার প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল পরিবেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে।




















