ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোলারে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • 129

অনলাইন ডেস্কঃ

আদমদীঘিতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুম্বী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ফেরার পথে তছির উদ্দীন সাখিদার মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে এসে মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয় বেনু। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের লোকজন এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহতের বাড়ি পার্শ্ববর্তী জেলায় হওয়ায় তারা তড়িঘড়ি করে লাশটি নিয়ে গেছে। ফলে ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সদস্যদের সম্মাননা

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোলারে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু | Rknews71

আপডেট : ০৩:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২