ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস পালিত

হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এদিন সকাল ১০টার দিকে পৌরসভা চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। পৌর নির্বাহী কর্মকর্তা তোয়ায়েল আহাম্মদ শেখের উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভায় পৌর প্রশাসকের সহায়ক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, হিসাবরক্ষক মো. হাবিব উল্যাহ ভুইয়া, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, কর আদায়কারী মো. রফিকুল ইসলাম, টিকাদান সুপারভাইজার ফেরদৌসি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫