নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহচান উল্যাহ্ মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রব। বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মো. শাহিন বিন সাঈদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বিদ্যালয়ের পরিচালক ও হাজীগঞ্জ স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য খন্দকার আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী শিক্ষক মো. এমরান হোসেন, পারভীন আক্তার, আসাদুজ্জামান রনি, জসিম উদ্দিন, সুলতানা জাহান নিশাসহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















