ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নবাগত ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

  • মোঃ ফাহাদ
  • আপডেট : ০৯:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 98
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ হেলাল উদ্দিন ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করেন। ফরিদগঞ্জে যোগদানের আগে তিনি শরীয়তপুরের পালং থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে ফরিদগঞ্জ থানায় পদায়ন করা হয়।
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় নবাগত এই ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাতে ফরিদগঞ্জ থানা উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা ইউনূছ সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শুভেচ্ছা বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি ফখরুল ইসলাম, হাফিজুর রহমান, জয়নাল আবেদিনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দল নবাগত ওসির সফল দায়িত্বপালন এবং ফরিদগঞ্জের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য শুভকামনা জানায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে নবাগত ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০৯:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫