ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান: ইয়াবা–গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 281

চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী ও মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী আবারও সফল অভিযান পরিচালনা করেছে। গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চলমান এ অভিযান জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ দল চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী—মোঃ হৃদয় মিয়া (২৪) ও মোঃ মিজানুর রহমান (৪০)—কে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তাদের নিকট থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং নগদ ১০,০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদপুর জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান: ইয়াবা–গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

আপডেট : ১০:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫