ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় ব্যাপক আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 477

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কচুয়া উপজেলায় বৃহৎ পরিসরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার জুম্মার নামাজ শেষে রহিমানগর ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি এবং ইতালি উত্তর ভিসেন্সা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারীর উদ্যোগে রহিমানগর বাজার, পাড়াগাঁও, বলরা ও সাতবাড়িয়া গ্রামের বিভিন্ন মসজিদে এ দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।

জেলা যুবদলের সদস্য তাজুল ইসলাম তাজু, রহিমানগর বাজার কমিটির সদস্য সচিব হাজী কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ১১ নং দক্ষিণ গোহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, মোহাম্মদ হাসান আহমেদ, মোহাম্মদ রুবেল, মিলন ফ্যান ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী আজগর, রহিমা নগর আলিফ মেডিকেল হসপিটালের মার্কেটিং ম্যানেজার মোখলেসুর রহমান, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেনসহ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইতালি প্রবাসী রাসেল পাটোয়ারী জানান, দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনায় এ আয়োজন । তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রবাস থেকেও আমরা নিয়মিত দোয়া করে যাচ্ছি। এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে খালেদা জিয়া মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন।

মিলাদ শেষে দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় ব্যাপক আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আপডেট : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫