ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই — বিল্লাল হোসেন মিয়াজী

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৬:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 72
“বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই”— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দাড়িপাল্লার এমপি প্রার্থী এবং জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় রুপসা উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর জামিরুল ইসলাম বি.এস.সি এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলী আকবর রনি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন,
“জামায়াত একটি মজলুম দল। এই দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ এমন কোনো নির্মমতা নেই যা নেতা-কর্মীদের ওপর প্রয়োগ করা হয়নি। তারপরও আজ এ মজলুম সংগঠন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। মায়া, মমতা ও ভালোবাসাভরা একটি কল্যাণসমাজ প্রতিষ্ঠাই আমাদের আন্দোলনের লক্ষ্য।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা আবু হানিফ, মাওলানা আলী আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক, উন্নত ও ন্যায়ভিত্তিক উপজেলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।
ক্যাপশন:
রুপসা উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ আসনের দাড়িপাল্লার এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই — বিল্লাল হোসেন মিয়াজী

আপডেট : ০৬:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫