ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের চরচন্না থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 74

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রুবেল (৩৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চাঁদপুর জেলায় অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের চরচন্না থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১২:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫