মতলব উত্তরে অগ্রদূত সংঘ কর্তৃক আয়োজিত খাসি কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর গ্রান্ড ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বিকালে হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম।
খেলায় রাইজিং স্টার বনাম ইয়াং ষ্টার একাদশ অংশগ্রহন করে। ৯০ মিনিটের খেলায় ২-১ গোলে রাইজিং ষ্টার চ্যাম্পিয়ন হয়। শত শথ দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বীর মক্তিযোদ্ধা শহীদ উল্লা সরকার, মিয়া শাহজাহান, ইসমাইল হোসেন মাস্টার, আবুল হোসেন ভুইয়া, বশির আহমেদ চান মিয়া, ইয়াছিন মুন্সি, ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া নাদিম, যুবদল নেতা মিয়া নাছির, পারভেজ সহ আরো অনেকে।
প্রধান অতিথি মিয়া মনজুর আমিন স্বপন বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলায় করলে মাদক ও সামাজিক অপরাধ থেকে দুরে থাকা যায়। সুতরাং লেখাপড়া করার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়া ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে। আমাদের নেতা তারেক রহমান ক্রীঙ্গান নিয়ে অনেক উন্নয়ন করার পরিকল্পনা করেছেন। আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিনকে সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।




















