বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় হাজীগঞ্জ উপজেলাধীন ০২ নং বাকিলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত রোববার(১৪ ডিসেম্বর) বিকাল-থেকে রাত পর্যন্ত ৬টি পৃথক-পৃথক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে পি.আর পদ্ধতি পরে গণভোট চেয়ে ব্যর্থ হয়ে এবার নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী।নির্বাচনে আসার আগে এরকম নানা অযৌক্তিক প্রস্তাব দিয়ে আসছে বাংলাদেশ আপনারা সবাই জানেন ৪৭ ও ৭১ সালে তাদের রূপ কেমন ছিল। এখন তারা নানা রূপে ফিরতে চায়। অথচ বিএনপির সাথে জোট করে২০০১ এবং ২০০৮ থেকে ২০১৮ সালে তারা ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়েছে। এখন তারা বলে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি জান্নাতের টিকেট নিশ্চিত। তাহলে তারা হিন্দু নেতাকে কিভাবে মনোনয়ন দেয় তা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা একটা পরিবর্তন চান। কাজে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জীবনমান উন্নত হবে । শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব । আপনাদের সামনে থেকে পুলিশ আগেরমত স্বামী, ভাই, বাবাকে নিয়ে যাবে না। এ জন্য আপনারা এক হয়ে প্রতিবাদ করবেন। আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের বিভিন্ন ভাতার পাশাপাশি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বল্প পুঁজিতে বিনা সুদে কর্মমুখী ব্যবস্থা করা হবে। মাদক, ইভটিজিং রোধে নজরদারি বাড়াতে হবে। নানা অপরাধ নিরোধন করতে বিএনপি সরকার আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চায়।
বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ২নং বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি।
প্রতিটি পৃথক দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,
কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
করেন রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন হাজিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ওলিউর রহমান।
টেকের বাজার মাঠে সভাপতিত্ব করেন,১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন (খোকন)।
উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম (লিটন)।




















