ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দিগচাইল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিজয় দিবস উপলক্ষে দোয়া-মিলাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দিগচাইল বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দিগচাইল নূরানীয় মাদ্রাসা মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর সভাপতিত্বে এবং রেদওয়ান হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনোয়ার হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইমান হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মহন চৌধুরী, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুল করিম বেপারী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবুর রহমান ও রবিউল বেপারী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দিগচাইল ঈদগাঁয়ের ইমাম মৌলভী আব্দুর রশিদ, হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

দোয়া-মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে দিগচাইল বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠন। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের দিগচাইল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিজয় দিবস উপলক্ষে দোয়া-মিলাদ

আপডেট : ১০:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫