হাজীগঞ্জ পৌর বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের যৌথ স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক ও ১৮ জন যুগ্ম আহবায়ক’সহ ৫২ জন সদস্য রয়েছেন।
কমিটিতে ৭১ জনের নাম উল্লেখ ছাড়াও পৌর কমিটির সাধারণ সভায় ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সদস্য হিসেবে গণ্য হবে এবং পৌরসভার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকবেন।
নবগঠিত কমিটির আহবায়ক হলেন, আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, নুরুন্নবী সম্রাট, হেলাল উদ্দিন মজুমদার, শাহাব উদ্দিন শাহীন মজুমদার, খোরশেদ আলম ভুট্টো, জামাল উদ্দিন তালুকদার কিরন, এ্যাড. ওমর ফারুক টিটু, খালেদ মাহমুদ মিঠু মুন্সী, এমরান হোসেন, শাহাবুদ্দিন সাবু, হুমায়ুন কবির স্বপন, নজরুল ইসলাম অভি, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, মোস্তফা কামাল মজুমদার সুমন, ফারুক হোসেন মোল্লা, কবির হোসেন মুন্সী ও এমরান হোসেন তালুকদার।
এছাড়াও সদস্যদের মধ্যে ইঞ্জি. মমিনুল হক, আবুল বাসার, সিরাজ খান, মমিন সরকার, মারুফ খাঁন রাসেল, ডা. জহিরুল ইসলাম, হুমায়ুন কবির সুমন, এমরান মুন্সী, কাজী মুরাদ হোসেন মিরন, রাসেল সরদার, জহির আহমেদ জহির, আব্দুল মতিন, লিলি আক্তার মনি, শাহিন মজুমদার, নাজমুল হাসান রাজন, আজিজুর রহমান তালুকদার রাজা, রিপন সরকার, সালেহ আহম্মদ রানা, রাশেদ আলম হীরা, আহসান উল্যাহ্, সুমন তালুকদার, সোহেল রানা সোহেল, হাসান বসরী রানা, মামুন মোল্লা, মারুফ হোসেন লারাসহ ৫২জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর উপজেলা ও পৌর বিএনপির কমিটি, উপজেলা ও পৌর যুবদল’সহ তাদের অধীনস্ত সকল কমিটি এবং উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রিয় বিএনপি, যুবদল ও ছাত্রদল। এর প্রায় ১৫ মাস পর বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা বিএনপির ৭৩ সদস্য ও পৌর বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি।




















