চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি যুবনেতা সাইফুল ইসলাম মীর।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুর আলম বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. জুলহাস চৌধুরী ও সদস্য সচিব মোস্তফা কামাল সুমনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তিনি।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি আগামী দিনে যুবসমাজকে সম্পৃক্ত করে গণতন্ত্র, ন্যায্য অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















