ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে এলাকা ভিত্তিক মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় নাজিম একাদশ চ্যাম্পিয়ন ও এনাম একাদশ রানারআপ ট্রফি অর্জন করে। এর আগে খেলায় ৪টি দল অংশগ্রহণ করে

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত খেলায় তুমুল প্রতিদ্ব›দ্ধীতা হয়। এর মধ্যে গ্রুপ পর্যায়ের খেলা শেষে ট্রাইব্রেকারে নোমান একাদশকে হারিয়ে নাজিম একাদশ এবং জাহিদ একাদশ হারিয়ে এনাম একাদশ ফাইনাল নিশ্চিত করে।

কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত খেলার ফাইনাল ম্যাচেও ট্্রাইব্রেকারে এনাম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাজিম একাদশ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন গোলকিপার রাহাদ হোসেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব ও প্রফেসর মো. কামরুল হাসান’সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্য ও কয়েক শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এসব কাজে সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মহান বিজয় দিবসে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট : ১২:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫