ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ১২০ যানবাহন তল্লাশি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 96

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে মোট ১২০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন লঙ্ঘনসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমন এবং আইনের শাসন সমুন্নত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সাধারণ মানুষ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন উদ্যোগ আরও জোরদার করার দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ১২০ যানবাহন তল্লাশি

আপডেট : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫