চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি-৫ পর্যন্ত মোট ৩৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শনে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার, হল সুপার মো. রাসেল, মাঈনউদ্দিন, হারুনুর রসিদ’সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নার্সারি শ্রেণি থেকে ৭০ জন, কেজি-১ থেকে ৬৭ জন, কেজি-২ থেকে ৭৩ জন, কেজি-৩ থেকে ৩৩ জন, কেজি-৪ থেকে ৪৯ জন এবং কেজি-৫ থেকে ৫৩ জন অংশ নেয়। খাতা মূল্যায়ন ও ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ ডিসেম্বর। ফলাফল চারটি গ্রেডে (ট্যালেন্টপুল, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড) প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতি বছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করি। প্রকৃত শিক্ষার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।
এবারের পরীক্ষায় অংশ নেওয়া স্কুলগুলো হলো- সান সাইন একাডেমি, ভান্ডারীবাজার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, জজ আইডিয়াল কিন্ডারগার্ডেন, অক্সফোর্ড কিন্ডারগার্ডেন, আপনজন কিন্ডারগার্ডেন, চরউমেদ আইডিয়াল কিন্ডার গার্টেন।
মতলব উত্তর আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
-
সুমন আহমেদ - আপডেট : ০৫:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- 108
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















