মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে হাজীগঞ্জে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরস্থ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা সভাকক্ষে মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের মাগফেরাত, জীবিত বীরমুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মাহফিল পরিচালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাসির উদ্দীন।
এসময় প্রেসক্লাবের সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি হাসান মাহমুদ, কার্যকরি সদস্য মহিউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, সম্মানিত সদস্য এসএম মিরাজ মুন্সী, রেজাউল করিম নয়ন, পর্যবেক্ষক সদস্য জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া সাংবাদিক মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, ইউছুফ ও মারুফসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




















