ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক পরিবহন বন্ধের দাবিতে ৩০ পরিবহন শ্রমিকদের ধর্মঘট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 1543

রুট পারমিট ছাড়া বাস চলাচলের অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ধর্মঘটে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-ফেনী ও কুমিল্লা-চাঁদপুরসহ সব আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে কোনো বাস চলাচল করছে না।

পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের নেতারা জানান, কুমিল্লা নগরের জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার—এই তিনটি প্রধান বাস টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত ৩০টি পরিবহনের কয়েক হাজার বাস ও মিনিবাস দেশের বিভিন্ন রুটে চলাচল করে। এসব বৈধ রুটে অনুমোদন ছাড়া ‘আইদি’ নামের একটি পরিবহনের বাস চলাচল করায় দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলছিল। এর প্রতিবাদেই সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে ‘আইদি’ পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম দাবি করেন, তাঁদের বাস চলাচলে আইনগত কোনো বাধা নেই। চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়েই পরিবহন চালু করা হয়েছে। তবে কুমিল্লার বাস মালিকদের একটি সিন্ডিকেট শুরু থেকেই বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদনের কপি কুমিল্লায় পাঠানো হয়েছে এবং এখন শুধু অনাপত্তিপত্র পেলেই বাস চলাচল স্বাভাবিক হবে।

এ বিষয়ে প্রশাসনের অবস্থান তুলে ধরে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, ‘আইদি’ পরিবহনের কুমিল্লা থেকে কোনো বৈধ রুট পারমিট নেই। একাধিকবার বাস চলাচল বন্ধ রাখতে বলা হলেও তারা নির্দেশ মানেনি। নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুই পক্ষের বিপরীত দাবির মধ্যেই কুমিল্লায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ফেরানোর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এক পরিবহন বন্ধের দাবিতে ৩০ পরিবহন শ্রমিকদের ধর্মঘট

আপডেট : ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫