সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বর্বর সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাঁদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনা হয়।
বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে গভীর শ্রদ্ধা জানান।
মরদেহ গ্রহণ অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেই অঞ্চলে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক, সেনা সদর দপ্তরের ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিরাও অংশ নেন।
উল্লেখ্য, সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের চালানো ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর এই ছয় সদস্য শাহাদাত বরণ করেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে
সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- 109
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















