চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বালিয়া ইসলামবাগ দারুল কোরআন (দারুল আরকাম) মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত এই মাহফিলের কার্যক্রম চলমান থাকে।
মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং বালিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জিএম জহিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এবং মাওলানা সাইদ আহমেদ সাহেবের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোক্তার হোসেন ওসমানী (নারায়ণগঞ্জ)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের সিরাজী (ঢাকা) এবং হাফেজ মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতউল্লাহ (নারায়ণগঞ্জ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম গাজী, পরিচালনা কমিটির সদস্য মো. মিজানুর রহমান গাজীসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
জিএম জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে তাঁর শ্রদ্ধেয় পিতা মরহুম ইয়াছিন মাস্টারসহ সকল মরহুম মুরুব্বিদের রুহের মাগফিরাত কামনায় আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।




















