ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে যাতায়াতের পথ বন্ধ নিয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদে সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদের যাতায়াতের পথ বন্ধ নিয়ে সম্প্রতি মানববন্ধন করে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের ফারুক হোসেন সরকার। রবিবার বিকালে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
এসময় ফারুক হোসেন সরকার বলেন, গত ১৫ ডিসেম্বর আমার বিরুদ্ধে সোনাইরকান্দি জামে মসজিদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছি অভিযোগ এনে যে মানববন্ধন করেছে গ্রামবাসী। আমি ওই মিথ্যা অপবাদ ও মানববন্ধনের প্রতিবাদ জানাই। মুলত আমার জায়গায় আমি কোন পথরোধ করি নাই। আমাদের পাশের জায়গার মালিক মকবুল দেওয়া তার নিজের জায়গায় বেড়া দিয়েছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে আলী আজ্জম গং আমাকে অনেক হুমকি ধামকি দিয়েছে। তাই আমি চাঁদপুর কোর্টে মামলা করেছি।
তিনি আরো বলেন, পরবর্তীতে আলী আজ্জম গং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করে আমার মানহানি ও সমাজে ছোট করেছে। ওই মানববন্ধন ও মিথ্যা অপবাদের প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি গ্রামবাসী ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মসজিদে যাতায়াতের পথ বন্ধ নিয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদে সম্মেলন

আপডেট : ০৮:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫