ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • 133

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবাণ বালিকা বিদ্যালয়ে এসএসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ভুইয়া ও খন্ডকালীন শিক্ষক মোহাম্মদ হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত এবং অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও খন্ডকালীন শিক্ষকের এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী ও আলাউদ্দিন মুন্সী, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত রাজু, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তী ও হাজীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য মো. কামরুল হাসান খাঁন, বিদায়ী শিক্ষক মনিরুজ্জামানকে ভুইয়া ও মোহাম্মদ হাসান খাঁন, শিক্ষকদের মধ্যে মো. শরীফুল ইসলাম, শাহদাত হোসেন ও জাকির হোসেন।

সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলাম ও মো. ইলিয়াছ হোসেনের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় পরীক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার ও হৃদিকা পাল, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, সাদিয়া মাহবুব, শাহজাদী আনহা ও আল সাহারা শাহী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী আফসানা আক্তার, গীতা পাঠ করেন, প্রাপ্তি সাহা। এরপর পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী মানপত্র পাঠ করেন জারিন রহমান ও অধ্যয়নরতদের পক্ষে উম্মে আয়মন।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া – Rknews71

আপডেট : ০৯:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২