ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে চূড়ান্ত চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষণা অনুযায়ী, চাঁদপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোঃ জালাল উদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। মোঃ জালাল উদ্দিনেকে দেওয়া বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ভাইরাল।

দলীয় সূত্র জানায়, মোঃ জালাল উদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেল। মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে মনোনয়ন ঘোষণার পর দুই উপজেলায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা আশা প্রকাশ করছেন, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় হলে আসন্ন নির্বাচনে চাঁদপুর-২ আসনে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে চূড়ান্ত চিঠি

আপডেট : ০৪:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫