ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের ছাত্রলীগ নেতা ফরহাদ মজুমদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 69

২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও হাজীগঞ্জে আজাদ সরকার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ফরিদগঞ্জ উপজেলার এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামি হলেন ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর পূর্ব সুবিদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ মজুমদার। তিনি মৃত মোহাম্মদ আবদুল কাদের মজুমদারের ছেলে এবং মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো, ব্যাপক ভাঙচুর এবং হাজীগঞ্জের টোরাগড় সরকার বাড়িতে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত কার্যক্রম শেষে আদালতে হাজির না হওয়ায় ফরহাদ মজুমদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে বিচারিক কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত আজাদ সরকারের ছোট ছেলে আহামেদ কবির হিমেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের ছাত্রলীগ নেতা ফরহাদ মজুমদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৬:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫