ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ কেজি গাঁজাসহ কুমিল্লার তালিকাভুক্ত মাদক কারবারি মতলব উত্তরে আটক

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 146

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাটকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক ব্যক্তি কুমিল্লা জেলার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার সময় মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ ও এএসআই মো. মনির হোসেনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজার বেড়িবাঁধের থেকে মো. দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩২) কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর, বাল্লাক (কুদ্দুস সর্দার বাড়ি) এলাকার মৃত কবির হোসেনের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে।  সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর ও দক্ষিণ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৬ কেজি গাঁজাসহ কুমিল্লার তালিকাভুক্ত মাদক কারবারি মতলব উত্তরে আটক

আপডেট : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫