ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাসের পর মাস অকেজো সিসিটিভি, নিরাপত্তা ঝুঁকিতে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৭:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 144

হাজীগঞ্জ উপজেলার সরকারি খাদ্য গুদামের সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় কেপিআই (Key Point Installation) এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই গুদামকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এই খাদ্য সংরক্ষণ কেন্দ্রে কার্যকর নজরদারি ব্যবস্থা না থাকায় সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গুদাম সূত্রে জানা গেছে, ভেতর ও আশপাশে স্থাপিত সব সিসিটিভি ক্যামেরা কয়েক মাস ধরে অকেজো অবস্থায় রয়েছে। ফলে খাদ্যশস্য মজুত, পণ্য ওঠানামা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের বাইরে রয়েছে।

সরকারি খাদ্য গুদাম রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ (কেপিআই) স্থাপনা হিসেবে বিবেচিত। বিধি অনুযায়ী এমন এলাকায় সার্বক্ষণিক নজরদারি, কার্যকর সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে ক্যামেরা নষ্ট থাকায় নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কেপিআই এলাকায় সিসিটিভি অচল থাকা শুধু অবহেলাই নয়, বরং এটি চুরি, অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গুদাম শ্রমিক বলেন, “ক্যামেরা ঠিক থাকলে সবকিছু রেকর্ডে থাকত। এখন কিছু হলে প্রমাণ পাওয়া কঠিন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মনে করেন, সরকারি খাদ্য গুদামের মতো কেপিআই এলাকায় কার্যকর সিসিটিভি স্থাপন ও সচল রাখা অত্যন্ত জরুরি। এতে অনিয়ম রোধ করা সম্ভব এবং দুর্ঘটনা বা অপরাধ ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির বলেন, “আমি কিছু দিন হলো এসেছি। সব সিসিটিভি ক্যামেরা নষ্ট অবস্থায় পেয়েছি। বর্তমানে সবগুলোই অচল।”

উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা মিলি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সিসিটিভি ক্যামেরা মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, “খাদ্য গুদাম একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা। সেখাকার নিরাপত্তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমি খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত নষ্ট সিসিটিভি ক্যামেরা মেরামত ও নতুন ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, কেপিআই এলাকায় আধুনিক নজরদারি ব্যবস্থা ছাড়া সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মাসের পর মাস অকেজো সিসিটিভি, নিরাপত্তা ঝুঁকিতে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম

আপডেট : ০৭:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫