আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শের সংগঠন বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৪ ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের হাতে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সহসভাপতি কাজী মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মোঃ আব্দুর রাহীম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ বদিউজ্জামান, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মোঃ কামরুল হাসান।
মনোনয়নপত্র গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচিত্রে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ছাত্রসেনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন,
> “বিগত সময়ে দিনের ভোট রাতের ভোটে ও অন্যান্য নির্বাচনে জাতীয় সংকট তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মনের শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হচ্ছে চাঁদপুর-৫ আসনে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা।”
এছাড়া নেতৃবৃন্দ আরও বলেন,
> “আমরা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নের জন্য কাজ করতে চাই। এই নির্বাচনে ইসলামী আদর্শের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, বৃহত্তর সুন্নী জোটের সমর্থনে সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী চাঁদপুর-৫ আসনে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিযোগিতায় রয়েছেন। নির্বাচনী মাঠে তার অংশগ্রহণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক গতিশীলতা সৃষ্টি হওয়ার আশা করা হচ্ছে।




















