ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন

শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (ঢাকা)-এর সাবেক মহাপরিচালক ড. কাজী ইমদাদুল হক। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সুদীর্ঘ শিক্ষা-ঐতিহ্য, সুনাম এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের পরিচালনা কমিটির আহ্বায়ক ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ হায়দার আপেল, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতি ও সোনাতলা পৌরসভার সাবেক মেয়র মাস্টার জাহাঙ্গীর আলম নান্নু, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠান সদস্যসচিব এএসএম ফসিয়ার রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক বেনজীর আহমেদ, ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়, ড. জাহানারা আক্তার বানু, শংকর সিংহ রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, নুরুল আকন্দ, কামাল পাশা, শফিকুল ইসলাম; সাংবাদিক রেজাউল করিম মানিক, কালাম আকন্দ; প্রভাষক ফেরদৌসী লাকি; সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, মুলতান ভবানিপুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও দোয়া পরিচালনা করেন সালাউদ্দিন তানভীর।
বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
এর আগে এক বর্ণাঢ্য  র্যালী  বাজার রাস্তা প্রদক্ষিন   করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন

আপডেট : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫