চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে গত ২৪ ডিসেম্বর রাতভর এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (নিঃ) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজার এলাকায় অভিযান চালান। এ সময় সিএনজি স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ ট্রেডার্সের সামনে থেকে মো. সজীব বেপারী ওরফে সজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর অভিযানে এসআই (নিঃ) আবু আহাম্মদ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াসিম হোসেন (৪২) ও মো. ফয়সাল (৩৬) নামে দুইজনকে গ্রেপ্তার করেন। তাদের দেহ তল্লাশি করে ওয়াসিম হোসেনের কাছে থাকা শপিং ব্যাগ থেকে ৭০ গ্রাম এবং ফয়সালের লুঙ্গির কোচর থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ছিল ১২০ গ্রাম। এ ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁ’জাসহ ৩ মা”দক কারবারি গ্রে”প্তার
-
ডেস্ক নিউজ - আপডেট : ১০:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- 281
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















