ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াশার চাদরে ঢাকা দেশ, বাড়ছে শীতের তীব্রতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 136

রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিশেষ করে রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে যোগ হবে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এই আবহাওয়াগত পরিস্থিতির ফলে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কুয়াশার কারণে দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডার অনুভূতি বাড়তে পারে বলে জানানো হয়েছে। একই ধরনের আবহাওয়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে রোববার ও সোমবার (২৮-২৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। এ সময় সারাদেশে তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন না হলেও সোমবার দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্তও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে কুয়াশার দাপট থাকবে অব্যাহত। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার কারণে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শীত ও কুয়াশার এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুয়াশার চাদরে ঢাকা দেশ, বাড়ছে শীতের তীব্রতা

আপডেট : ১০:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫