চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানির গিজার ব্লাস্ট হয়ে একই পরিবারের দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর-২০২৫) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর শাশিয়ালী ঢালি বাড়ির এমরান ঢালির বসত ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানি গরমের জন্য ‘ওয়াটার হিটার’টি বৈদ্যুতিক লাইনে চালু থাকা অবস্থায়, অতিরিক্ত হিটে ব্লাস্ট হয়ে এঘটনাটি ঘটে।
প্রতিবেশি ইব্রাহিম ও মসজিদের ইমান মাওলানা হাসান বলেন, ঘটনা শুনে দ্রুত এমরান ভাইএর বাসায় গিয়ে হতভম্ব হয়ে গেলাম, পানির গিজার অতিরিক্ত হিট হয়ে নাকি টেম্পার গিয়ে এমন দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত না, এইভাবে এমন ঘটনা ঘটবে তা বাস্তবে না দেখলে বুঝতাম না। টয়লেটের মধ্যে থাকা সিলিং ফ্যানসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়েছে। পুরো টয়লেটে থাকা জিনিসপত্র ছিন্নভিন্ন হয়েছে, পুরো বিল্ডিংএ থাকার অনুপযোগী হয়েগেছে।
ইউপি সদস্য রিপন মেম্বার বলেন, ঘটনা খুবই দুঃখ জনক, এরকম ভাবে দুর্ঘটনায় শিকার হবে, তা কল্পনা করা যায়না, আল্লাহ বড় দয়াবান দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করেছে, এঘটনায় এমরান ঢালিসহ পরিবারের অন্যান্য সদস্যরা আহত হয়েছে। এমরান ঢালিকে স্থানীয় চিকিৎসক দ্বারা সাময়ীক ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।তাদের বসবাসরত বিল্ডিংএর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।




















