আহসান হাবীব সুমন:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত উচ্চ বিদালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ।
এ সময় তিনি বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব হারুনুর রশিদ,কচুয়া বার্তার প্রকাশক ও সম্পাদক আলমগীর তালুকদারসহ আরো অনেকে
আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ নেয়ামত শাহ মসজিদের খতিব ।




















