ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ?

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 155

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনের সদস্যদের ভোটের ভিত্তিতে ২০২৬ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, সিবগাতুল্লাহ সিবগার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সাবেক আমির।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হিসেবে সিবগাতুল্লাহ সিবগার পরিচয় সামনে এলে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। সে সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ?

আপডেট : ০৪:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫