ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা–এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন–এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৫।

গত ২৭ ডিসেম্বর (শনিবার) দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অতিথিদের মিলনমেলায় সৃষ্টি হয় এক আনন্দঘন, আবেগপূর্ণ ও স্মৃতিময় পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ও আসন গ্রহণ সম্পন্ন করা হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।

পরিচয় পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং দীর্ঘদিন পর সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করেন। ব্যাচভিত্তিক স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের স্মরণীয় মুহূর্ত, আনন্দ–কষ্টের গল্প ও মাদ্রাসা জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় শিক্ষকদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করে প্রাক্তন শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দোয়া করেন।

অনুষ্ঠানে ছিল খেলাধুলার বিশেষ আয়োজন। ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ ও হাড়িভাঙ্গা, আর মেয়েদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। এসব খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকরাও আনন্দে মেতে ওঠেন।
নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে আয়োজকরা জানান, এই পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন বলেন, “রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমাদের স্মৃতি, আমাদের শিকড়। আজকের এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের হৃদয়ের বন্ধনকে নতুন করে জাগ্রত করেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে এবং মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ১২:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫