চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান সবুজসহ চাঁদপুর-৩ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন,
“চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
এদিকে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী শক্ত অবস্থান তৈরি করবেন।
চাঁদপুর-৩ আসনে জামায়াতের মনোনয়নপত্র তুললেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- 397
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















