ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ নির্বাচনে না থাকার ঘোষণা ইসরাত জাহান বিন্দুর

দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু।
এনসিপি প্রাথমিকভাবে ১২৫টি আসনে মনোনয়ন প্রদান করে। এর মধ্যে চাঁদপুর–২৬১ নং আসনে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে ইসরাত জাহান বিন্দুকে মনোনয়ন দেওয়া হয়। সম্প্রতি তিনি তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর–২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে ছিলেন জুলাইয়ের আন্দোলনের পথচলার সঙ্গীরা, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার জাতীয় নাগরিক পার্টির নিবেদিত নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিকে নিজের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
তবে সবার প্রতি সম্মান রেখে ইসরাত জাহান বিন্দু জানান, তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে ভবিষ্যতে সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে—এ বিশ্বাস তার অটুট রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি নির্বাচনী প্রস্তুতির জন্য সংগৃহীত ক্রাউডফান্ডিং অনুদান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। যারা অনুদান ফেরত নিতে চান, তাদের অর্থ ধাপে ধাপে বিকাশের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে সম্পূর্ণ প্রক্রিয়া শিগগিরই স্পষ্টভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন।
অনুদান প্রদানকারী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তাদের ভালোবাসা, আস্থা ও উৎসাহ তাকে শক্তি ও সাহস জুগিয়েছে। সিদ্ধান্তের কারণে কাউকে হতাশ করে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ নির্বাচনে না থাকার ঘোষণা ইসরাত জাহান বিন্দুর

আপডেট : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫