সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন মাজিদ তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন, মকিমাবাদ সর্দার বাড়ি জামে মসজিদের খতিব মাও. মো. নাছির উদ্দিন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান কোকা’সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি আগামি সাত দিনের কর্মসূচী ঘোষণা করেন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ পাটওয়ারী, আলী আকবর শেখ, সৈয়দ শরীফ আহমেদ, সদস্য ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান মিলন’সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর বিএনিপর আহবায়ক আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, হেলাল উদ্দিন মজুমদার, শাহাব উদ্দিন শাহীন, খোরশেদ আলম ভুট্টু, জামাল উদ্দিন তালুকদার কিরন, এ্যাড. ওমর ফারুক টিটু, খালেদ মাহমুদ মিঠু, নজরুল ইসলাম অভি, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, ডা. জহির, এমরান মুন্সী, সুমন তালুকদার’সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শুক্কুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম সাহিদসহ উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী’সহ পৌর যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর’সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















