শাহরাস্তিতে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশাজীবীদের মাঝে ২০২৬ সালের ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(১ জানুয়ারি ২০২৬) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও শ্রেণী পেশাজীবীদের মাঝে মাওলানা মুফ্তি মোহাম্মদ জিয়াউল হক রিজভীর সৌজন্যে চেয়ার মার্কার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্যালেন্ডার বিতরণ করা হয়।
ক্যালেন্ডার বিতরণকালে উপস্থিত ছিলেন
মাস্টার মোহাম্মদ হেলাল আহমেদ,
হাফেজ মোঃ সানাউল্লাহ,
মাওলানা বনি আমিন,
মোহাম্মদ আবুল কাশেম,
মোঃ খোকন, মোহাম্মদ ফরিদ মজুমদারসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















