ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করছেন।
শনিবার (৩ জানুয়ারি-২০২৬) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাইকালে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
যাচাই-বাছাই পর্বে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, আমার বাংলাদেশ পার্টির মনোনীত  রাশিদা আক্তার, বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনীন সরকার ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ফয়জুন্নুর আখন। মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী।
কি কারনে অবৈধ ঘোষিত হলেন প্রার্থীরা- ডা. আবদুল মোবিন- বাংলাদেশ জামায়াতে ইসলামী (নির্বাচনী বিধি অনুযায়ী তথ্যগত ত্রুটি), তানভীর হুদা-স্বতন্ত্র  (১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি), মানছুর আহমেদ সাকী- ইসলামী আন্দোলন বাংলাদেশ (কারিগরি ও নথিগত অসঙ্গতি), নাসিমা নাজনীন সরকার- বাংলাদেশ লেবার পার্টি (ঋণ খেলাপি; যমুনা ব্যাংক), রাশিদা আক্তার মিতু- এবি পার্টি (হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর না থাকায়), ফয়েজুন্নুর আখন রাসেল- বাংলাদেশ রিপাবলিকান পার্টি (প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি)‌।
বৈধ ঘোষণা হওয়া ৫ প্রার্থী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো.জালাল উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত মো. এমরান হোসেন মিয়া, এলডিপি মনোনীত বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত গোলাফ হোসেন, নাগরিক ঐক্যের মনোনীত এনামুল হক।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন  রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন,
“মহান আল্লাহ তায়ালার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষ শুধু আমার প্রতীক নয়, এটি এই এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতীক।”
তিনি আরও বলেন,“গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।”
তানভীর হুদা বলেন, রিটার্নিং অফিসারের করা আমার মনোনয়নপত্র অবৈধ করার বিষয়ে আপিল করবো।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আইনগত সব দিক পর্যালোচনা শেষে ৫ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে চাঁদপুর-২ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণে তার আর কোনো বাধা রইল না।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ০৪:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬