ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ‘মানব সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবা সংস্থা (এইচএসও)’। শুক্রবার (২ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলার উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ১০০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন আহমেদের সভাপতিত্বে এবং সভাপতি সাজ্জাদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোঃ শরিফ হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ তাসলিমা আক্তার সিদ্দিকা, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ তরিক উল্যাহ মিয়াজী এবং সততা সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি খান সোহেল।
বক্তব্য প্রদানকালে অতিথিবৃন্দ বলেন, “তীব্র শীতের এই সময়ে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। মানব সেবা সংস্থা (এইচএসও) যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্য সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
” অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকলিমা আহসান, সহ-সভাপতি মাইনউদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক অন্তর চন্দ্র, প্রচার সম্পাদক রনি দেওয়ান এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারেক।
 এছাড়াও মানবিক এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন সংগঠনের সদস্য আঁখি আক্তার, তানিশা ইসলাম, নুরমিন আক্তার, আহমেদ রাকিব, তনু হোসেন, রায়হান ও মোবারকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের পরিচালক আল আমিন আহমেদ জানান, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তাদের সংগঠন রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তার মতো নানাবিধ সামাজিক কাজ পরিচালনা করে আসছে।
উপদেষ্টা, দাতা সদস্য এবং কমিটির সকলের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও সামাজিক উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ‘মানব সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৭:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬