বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের ঘোষিত সাতদিনের কর্মসূচীর অংশ হিসেবে ০৫ নং সদর ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত রোববার (০৫ জানুয়ারী) বিকালে মৈশাইদ পল্লী মঙ্গল আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকা’সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত, অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ কামাল সর্দার এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী,০৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বেলায়েত হোসেন বাবলু,অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান পাটওয়ারী,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন সহ বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মোঃ মনির হোসেন।
উল্লেখ্য,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ৩১ ডিসেম্বর মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরেরদিন বুধবার বাদ জোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয়েছে।




















