ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রেস সচিব চাঁদপুরের সালেহ শিবলী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 387

রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফরিদগঞ্জের কৃতি সাংবাদিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও প্রবীণ সাংবাদিক সালেহ শিবলী। একই সঙ্গে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সাংবাদিকতা অঙ্গনে সালেহ শিবলী নামে সুপরিচিত, তাকে তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতার পথচলা তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় সালেহ শিবলীর ক্যারিয়ার শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে ও চ্যানেল আইয়ের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। বিদেশে অবস্থানকালে তিনি যুক্তরাজ্যের জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এস-এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।

সালেহ শিবলী গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক পরিসরেও তার লেখালেখির পরিচিতি রয়েছে। জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (KFAW) প্রকাশিত ম্যাগাজিন Asian Bridge-এ বাংলাদেশের নারী ক্ষমতায়ন নিয়ে তার একাধিক গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে।

সালেহ শিবলীর পৈত্রিক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে। তার এই গুরুত্বপূর্ণ নিয়োগের খবরে ফরিদগঞ্জসহ পুরো চাঁদপুর জেলা জুড়ে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

তারেক রহমানের প্রেস সচিব চাঁদপুরের সালেহ শিবলী

আপডেট : ০৮:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬