বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী চাঁদপুর -২ (মতলব উত্তর ও দক্ষিণ) ড. জালাল উদ্দিন সঙ্গে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিণ) মাওলানা নুর মোহাম্মদ কাসেমী সহ মতলব উত্তর উপজেলা ও দক্ষিণ উপজেলা জমিয়তের প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় প্রতিনিধি দল উপস্থিত ছিলেন- ধানমন্ডি জোন জমিয়তের আহবায়ক মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ, মতলব উত্তর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, চাঁদপুর জেলা যুব জমিয়তের আহবায়ক হাফেজ মাজহারুল ইসলাম মতলব উত্তর উপজেলা সদস্য মাওলানা সাইফুল্লাহ, মাওলানা কারী মিজানুর রহমান প্রমুখ।




















