ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে বোরো মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় বোরো মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার উদ্ধমদী পাম্প হাউসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সেচ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ। পরে তিনি সুইচ টিপে সেচ কার্যক্রম চালু করেন।
উদ্বোধনী বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ বলেন, “বোরো মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সময়মতো সেচ কার্যক্রম চালু হওয়ায় কৃষকরা উপকৃত হবেন এবং ফসল উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিপুর ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাউদ্দিন। তিনি বলেন, “সেচ ক্যানেল ও পাম্প হাউসগুলো সচল রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কৃষকদের যাতে কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনিছ মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব জয়নাল পাটোয়ারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং সেচ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে বোরো মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন

আপডেট : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬