ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ৪ শিক্ষককে জরিমানা, একজনকে সতর্ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 299

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেক শিক্ষককে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করেন নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।

জরিমানাপ্রাপ্ত শিক্ষকরা হলেন— দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই বিদ্যালয়ের শিক্ষক ও পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম এবং করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী। প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

চাঁদপুর-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একজনকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় মাঠে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। আশা করি, সংশ্লিষ্ট সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।”

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ৪ শিক্ষককে জরিমানা, একজনকে সতর্ক

আপডেট : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬