ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় গণঅধিকার পরিষদ পৌর শাখার অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল

বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদ পৌর শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে সোনাতলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মোড় এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পৌর শাখার অফিস উদ্বোধন করেন গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। উদ্বোধন শেষে তিনি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, সহ-সভাপতি নার্গিস খাতুন ও ইউসুফ আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাহারুল লাজু, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস এম মিনহাজুল ইসলাম মুন্না, জেলা গণঅধিকার পরিষদের নেতা ইসরাফিল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর শাখার আহ্বায়ক শাহ শওকত কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর ছাত্রদল নেতা বকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মহিদুল ইসলাম এবং সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও সাধারণ জনগন এবং বিভিন্ন পেশার মানুষ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় গণঅধিকার পরিষদ পৌর শাখার অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল

আপডেট : ০৩:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬