ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই বছর পর মতলব উত্তরে বিএনপি নেতা মতিন মেম্বারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • সুমন আহমেদ :
  • আপডেট : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 188

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মতিন মেম্বারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত মোতাবেক শনিবার (১০ জানুয়ারি ) তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল মতিন মেম্বারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করছে দল।
তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ছেংগারচর পৌরসভাসহ মতলব উত্তর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর একজন প্রবীণ নেতার সাংগঠনিক জীবনে ফেরাটা দলীয় কার্যক্রমে নতুন গতি আনবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. আব্দুল মতিন মেম্বার বলেন, আমি সবসময় বিএনপির আদর্শে বিশ্বাস করেছি। কিছু ভুল বোঝাবুঝির কারণে দল থেকে দূরে থাকতে হয়েছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে আবার দলের পতাকাতলে কাজ করার সুযোগ দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আগামীতেও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৩ ইং তারিখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপি তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল।
দীর্ঘ প্রায় আড়াই বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আড়াই বছর পর মতলব উত্তরে বিএনপি নেতা মতিন মেম্বারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬